1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 23, 2026, 10:26 pm

গাইবান্ধায় সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : Wednesday, September 23, 2026
  • 33 Time View

গাইবান্ধায় সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধি-বিধান বাস্তবায়নের গুরুত্ব’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গাইবান্ধা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের পক্ষে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ডি.এম. হাসিবুল বেনজীর। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান।

প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের পেশাগত অধিকার ও দায়িত্ববোধ, গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান এবং সাংবাদিকতার ক্ষেত্রে পেশাদারিত্ব নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৪০ জন সাংবাদিকের হাতে প্রশিক্ষণ সনদ (সার্টিফিকেট) তুলে দেওয়া হয়।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি