1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 2, 2026, 5:02 am

বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 29 Time View

বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

‎মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি।

‎ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।এ উপলক্ষে আজ মঙ্গলবার(১ সেপ্টেম্বর’২৬)সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

‎সকাল সাড়ে ৭টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

‎এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে পতাকা উত্তোলনের পর দলীয় নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এদিকে দিবসটি ঘিরে জেলা বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

‎দলীয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এছাড়া বগুড়ার ১৩টি উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি