
গাইবান্ধা পৌরসভায় ডিবির মাদক বিরোধী অভিযান, নারী মাদক কারবারি স্বপ্না গ্রেফতার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর থানাধীন পৌরসভার ৪ নং ওয়ার্ডের অন্তর্গত কনক রায় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোছা: স্বপ্না বেগম (২২)। স্বামী- জিয়াউর রহমান জীবন, সাকিন- কনক রায়, পৌরসভার ৪ নং ওয়ার্ড, গাইবান্ধা সদর।
গোপন সংবাদের ভিত্তিতে আজ রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল স্বপ্না বেগমের বসতবাড়িতে তল্লাশি অভিযান চালায়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপ্না দীর্ঘদিন ধরে তার স্বামীর সহযোগিতায় পৌর এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বাড়িতে মাদক মজুদ রেখে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। অবশেষে গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়ল এই নারী মাদক কারবারি।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত স্বপ্না বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।
Leave a Reply