
গাইবান্ধা সরকারি কলেজের বোর্ডসেরা সাফল্য, দশের তালিকায় নবম
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় সেরা ১০টি কলেজের তালিকায় জায়গা করে নিয়েছে গাইবান্ধা সরকারি কলেজ। বোর্ডের প্রকাশিত মেধাক্রমে নবম অবস্থানে রয়েছে জেলার ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান।
কলেজ সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় গাইবান্ধা সরকারি কলেজ থেকে অংশ নেন ৮৩৪ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৪৭ জন। সে হিসাবে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৫৮ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৭৫ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীদের এই ফলাফলে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সবার সম্মিলিত প্রচেষ্টা ও শিক্ষার্থীদের অধ্যবসায়ের প্রতিফলন ঘটেছে এবারের ফলাফলে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সেরা ১০ কলেজের তালিকায় নবম স্থান অর্জন গাইবান্ধা সরকারি কলেজের জন্য উল্লেখযোগ্য সাফল্য। এই অর্জনকে সামনে রেখে শিক্ষার পরিবেশ ও ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply