
গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নে হাজী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বল্লমঝাড় ইউনিয়ন হাজী সমাবেশ-২০২৬।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মোঃ নুরনবী মণ্ডল।
এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আলহাজ্ব মাহমুদুল হাসান কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আলহাজ্ব মামুনুর রশীদ মামুন এবং হাফেজ মাওলানা আব্দুল লতিফ।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে ধর্মীয় মূল্যবোধ, ইসলামের আদর্শ, পবিত্র হজের শিক্ষা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
এ ধরনের ধর্মীয় সমাবেশ সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও ইসলামী চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
Leave a Reply