1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 5, 2026, 4:01 pm

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ নির্বাচিত গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন 

Reporter Name
  • Update Time : Thursday, November 5, 2026
  • 16 Time View

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ নির্বাচিত গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

 

রংপুর রেঞ্জের অক্টোবর মাসের সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা পুলিশ হিসেবে নির্বাচিত হয়েছে গাইবান্ধা জেলা পুলিশ। এ উপলক্ষে পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।

গত বুধবার (৪ নভেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেঞ্জের বিভিন্ন জেলার অপরাধ পরিস্থিতি ও জেলা পুলিশের কার্যক্রম পর্যালোচনা করা হয়।

সভায় সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ হিসেবে নির্বাচিত করা হয়। এ স্বীকৃতির অংশ হিসেবে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন।

এ সময় রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি