1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 5, 2026, 4:01 pm

গোবিন্দগঞ্জের বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ে মব করে পঞ্চম ব্যক্তিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়ার চেষ্টা

Reporter Name
  • Update Time : Thursday, November 5, 2026
  • 24 Time View

গোবিন্দগঞ্জের বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ে মব করে পঞ্চম ব্যক্তিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়ার চেষ্টা

জেলা প্রতিনিধি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ে মবের ঘটনা ঘটেছে। স্থানীদের মিটিং নামের এই মব সৃষ্টি করে পঞ্চম ব্যক্তিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় ৩০/৪০ জন লোক এই মবে জড়িত থাকার অভিযোগ উঠেছে। গত ৩ নভেম্বর বেলা তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই মব সৃষ্টির ঘটনা ঘটিয়ে দ্বিতীয় সিনিয়র শিক্ষক ইয়াসমিন সুলতানা সুইটি কে বাধ্য করার চেষ্টা করা হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব না নিতে।

জানা গেছে, বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহির উদ্দিন প্রধান এমাসের সাত তারিখে অবসরে যাবেন। তার অবসরে যাওয়ার পর বিধি অনুযায়ী সবচেয়ে সিনিয়র শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হবেন। সবচেয়ে সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে। দ্বিতীয় সিনিয়র শিক্ষক ইয়াসমিন সুলতানা সুইটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে। সেই সাথে পঞ্চম সিনিয়র শিক্ষক এজাদুল হক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে আগ্রহ দেখায়। পঞ্চম সিনিয়র শিক্ষক এজাদুল হক বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহির উদ্দিন প্রধানের ভাস্তি জামাই। তিনি এলাকার জামাই নামে পরিচিত।

গত ৩ নভেম্বর বেলা আড়াইটার দিকে সভাপতির মিটিং আছে বলে স্থানীয় ৩০/৪০ লোকের একটা মিটিং বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ওই মিটিং এ দায়িত্ব নিতে আগ্রহী ইয়াসমিন সুলতানা সুইটি কে জোরপূর্বক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিতে বাধা সৃষ্টি করা হয়। দীর্ঘ মব প্রচেষ্টা অব্যাহত রাখায় সুইটি স্থানীয় এক চেয়ারম্যান প্রার্থী কে মৌখিক না নেয়ার কথা দিয়ে কোন রকমে বিদ্যালয় থেকে ফিরে আসে। কিন্তু ইয়াসমিন সুলতানা সুইটি কোন লিখিত অপারগতা প্রকাশ করেনি।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহির উদ্দিন প্রধান এবং তার জামাতা বিদ্যালয়ের শিক্ষক এজাদুল হক মিলে এই মব সৃষ্টি করে দায়িত্ব নিতে চেষ্টা করে। যার প্রমাণ মব সৃষ্টির চেষ্টার পর অংশগ্রহণকারীদের পোলা রান্না করে খাবার খাওয়ানো। তারা বিশুবাড়ী উচ্চ বিদ্যালয় সহ গোবিন্দগঞ্জের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার স্বার্থে সিনিয়র শিক্ষক ইয়াসমিন সুলতানা সুইটি কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিতে উদ্ধর্তন প্রশাসনের হস্তক্ষেপে কামনা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি