
চিলমারীতে সামাজিক সমস্যা নিরসনে কিশোর-কিশোরীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে মর্যাদাপূর্ণ এবং স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সিডস) কর্মসূচির আওতায় “কিশোর-কিশোরীদের অভিজ্ঞতা বিনিময় ও অধিকার প্রতিষ্ঠায় মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। চিলমারীর সকল ফোরামের কিশোরীগণের আয়োজনে এবং স্ট্রমী ফাউন্ডেশন নরওয়ের সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়ন গত কাল বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আয়োজিত এই মতবিনিময় সভায় চিলমারী উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, সংবাদকর্মী, ইএসডিও সিডস প্রজেক্টের কর্মী ও কিশোরী ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চিলমারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, “ইএসডিও সিডস প্রোগ্রামের এই কার্যক্রম অত্র উপজেলার কিশোর-কিশোরীদের দারুণ অনুপ্রাণিত করছে এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে কার্যকরী ভূমিকা রাখছে”। প্রশংসার পাশাপাশি তিনি এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার মতামত পোষণ করেন এবং সংলাপ ফোরামের কিশোরীদের এক বছরের কোর্স সম্পন্ন হলে প্রজেক্ট থেকে সার্টিফিকেট প্রদান করার পরামর্শ দেন। সভায় প্রেস ক্লাব চিলমারীর সভাপতি মোঃ হুমায়ুন কবির বলেন, “নারী জাগরণে এ ধরনের কার্যক্রম আরও বেশি বেশি হওয়া প্রয়োজন”। তিনি সকল কিশোর-কিশোরীকে একত্রিত করে স্থানীয় সামাজিক সমস্যা সমাধানে একযোগে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় কিশোরী ফোরামের প্রতিনিধিরা তাদের নিজ নিজ অর্জিত অভিজ্ঞতা, অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতামূলক নানা কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে চমৎকারভাবে উপস্থাপন করেন। এছাড়াও উপস্থিত কিশোরী ও কিশোররা নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশন করে, যা সভার পরিবেশকে মুখরিত করে তোলে। অনুষ্ঠানে ইএসডিও-সিডস প্রজেক্টের প্রতিনিধিগণ কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য, বাল্যবিয়ে রোধ এবং সুশাসন ও অধিকার নিশ্চিতকরণে সরকারি দপ্তরগুলোর সাথে কার্যকরী লিংকেজ বা যোগাযোগ গড়ে তোলার ওপর আলোকপাত করেন। এ সময় ইএসডিওর চিলমারী উপজেলা কো-অর্ডিনেটর জেসমিন নাহার, সিডস্ ইকোনমিক ইন-ক্লুশন প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান মিজান, ইএসডিওর প্রোগ্রাম অফিসার শিক্ষা চম্পা তৃরর্কি সহ মাঠ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
নূর আলম
চিলমারী কুড়িগ্রাম প্রতিনিধি
তাং-০৫/১১/২০২৬
মোবাঃ ০১৯২৮৩৬৫৬৪২
Leave a Reply