1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 5, 2026, 4:01 pm

নিখোঁজের তিন দিন পর ধান খেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Thursday, November 5, 2026
  • 37 Time View

নিখোঁজের তিন দিন পর ধান খেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিথি ,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের তিন দিন পর শ্রী অনিল চন্দ্র সিংহের হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ (৫ নভেম্বর ২০২৬) বৃহস্পতিবার বিকাল চারটা তিরিশ মিনিটের সময় উপজেলার ৭ নং আমজানখোর ইউনিয়ন ও ১নং পাড়িয়া ইউনিয়নের মধ্যবর্তী স্বাগতম এলাকার মাঠের ধান খেতে তাঁর মরদেহ পাওয়া যায়।
নিহত অনিল চন্দ্র সিংহ দক্ষিণ পাড়িয়া সিংহাড়ী গ্রামের বাসিন্দা। উল্লেখ্য, গত (২ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে পাড়িয়া বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় গত তিন দিন আগে নিখোঁজ সংবাদ প্রকাশ করা হয়েছিলো।
তিন দিন পর তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরদেহ উদ্ধারের ঘটনায় বিস্তারিত তথ্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি