1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 11, 2026, 11:02 am

কাঁঠালিয়াকে মাদকমুক্ত করার অঙ্গীকার ওসি মোঃ আবু নাছের রায়হানের

Reporter Name
  • Update Time : Friday, September 11, 2026
  • 8 Time View

কাঁঠালিয়াকে মাদকমুক্ত করার অঙ্গীকার ওসি মোঃ আবু নাছের রায়হানের

ঝালকাঠি প্রতিনিধিঃ কাঁঠালিয়া উপজেলায় যারা মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত, তাদের জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান।

তিনি বলেন, “কাঁঠালিয়ায় যাহারা মাদক খাচ্ছেন এবং বিক্রি করছেন, সবাই এসব বন্ধ করুন। তা না হলে সে যত বড়ই নেতা, মাস্তান বা বুদ্ধিমান হন না কেন, কোনো প্রকার ছাড় পাবেন না। ওসি আবু নাছের রায়হানের হাত থেকে গ্রেপ্তার এড়াতে পারবেন না।”

ওসি আরও ওয়াদা করেন, তিনি কাঁঠালিয়া উপজেলাকে একটি মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবেন। এ লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

কাঁঠালিয়া থানা পুলিশ সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং সাধারণ জনগণকে মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধ
০১৭১৩৯৬৩৬৭৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি