1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 23, 2026, 9:52 pm

গাবতলীর মগার মোড়ে ভোক্তা অধিকারের অভিযান

Reporter Name
  • Update Time : Wednesday, September 23, 2026
  • 44 Time View

গাবতলীর মগার মোড়ে ভোক্তা অধিকারের অভিযান

‎দুই দই কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা

‎মোঃ ইসমাঈল হোসেন জেলা প্রতিনিধি:
‎বগুড়ার গাবতলী উপজেলার মগার মোড় ও তেঁতুলগাছি এলাকায় দুটি দই কারখানায় অভিযান চালিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর”২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে দেখা যায়, একটি দই কারখানায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে লেবেল ব্যবহার, নিজ প্রতিষ্ঠানের নামের পরিবর্তে অন্য প্রতিষ্ঠানের নামের মোড়ক ব্যবহার এবং ঘোষণা না দিয়ে গুঁড়া দুধ ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব অপরাধে দুই ভাই দই ঘরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অন্যদিকে, ট্রেড লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদনের অপরাধে লতিফ মিয়া নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযান শেষে সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানকে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত উৎপাদন কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

‎জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জাকিয়া সুলতানা।

‎অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি চৌকস দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি