1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 18, 2026, 7:17 am

গোবিন্দগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ, অবরুদ্ধ ২৫ পরিবার

Reporter Name
  • Update Time : Thursday, September 17, 2026
  • 21 Time View

গোবিন্দগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ, অবরুদ্ধ ২৫ পরিবার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর (পাঁছপাড়া) এলাকায় দীর্ঘদিন ধরে ২৫টি পরিবারের চলাচলের জন্য ব্যবহৃত রাস্তা বন্ধ করে ইটের প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশী নূরে আলম সিদ্দিকের বিরুদ্ধে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই পরিবারগুলোর সদস্যরা। তারা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় তাদেরকেও হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে গোবিন্দগঞ্জ থানায় ভুক্তভোগী পরিবারগুলো একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন – একই এলাকার মৃত ফজর আলী সরকারের ছেলে নূরে আলম সিদ্দিক (৪০) ও শাহিন মিয়া (৩৫), মেয়ে আফরুজা খাতুন (৪৫), মৃহ মেহেদুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৬০), নূরে আলম সিদ্দিকের স্ত্রী টপি বেগম (৩৮) সহ অজ্ঞাত ৪/৫ জন ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা গেছে, পুনতাইর (পাঁছপাড়া) গ্রামের মৃত ফজর আলী সরকারের ছেলে নূরে আলম সিদ্দিক সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে প্রতিবেশীদের দ্বন্দ্বের জেরে আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে সরকারি রেকর্ডভুক্ত রাস্তায় ইটের প্রাচীর নির্মাণ করতে থাকে। তখন গৃহবন্দী হওয়ার আশংকায় প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানালে অভিযুক্তরা দেশী অস্ত্র নিয়ে তাদের আক্রমণ করার চেষ্টা করে এবং হুমকি দেয়। তখন বাধ্য হয়ে ভুক্তভোগীরা জরুরি সেবা ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।

ভুক্তভোগী নাজিম উদ্দিন বলেন, আমরা প্রশাসনের কাছে অনুরোধ করি, আপনারা তদন্ত করে দেখেন। সরকারি রেকর্ডভুক্ত রাস্তা কেউ বন্ধ করতে পারে কিনা? সে যদি বন্ধ করতে না পারে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি