1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 4, 2026, 12:51 pm

গোবিন্দগঞ্জের এনসিপির সদস্য সচিব নিতাই বগুড়ায়  ইয়াবাসহ ডিবি পুলিশ হাতে আটক

Reporter Name
  • Update Time : Wednesday, November 4, 2026
  • 7 Time View

গোবিন্দগঞ্জের এনসিপির সদস্য সচিব নিতাই বগুড়ায়  ইয়াবাসহ ডিবি পুলিশ হাতে আটক

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব নিতাই চন্দ্র বর্মন। ৩০০ পিস ইয়াবা সহ বগুড়া ডিবি পুলিশ তাকে আটক করেছে। গোবিন্দগঞ্জ পৌর এনসিপির আহবায়ক মতিউর রহমান নিতাই চন্দ্র বর্মনের উপজেলা এনসিপির সদস্য সচিবের দায়িত্বে থাকার তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বগুড়ায় হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর বনানী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই কুঠিপাড়া গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে মোঃ সবুজ মিয়া (৩৪) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া শিববাড়ি এলাকার মতিলাল চন্দ্র বর্মনের ছেলে এনসিপি নেতা শ্রী নিতাই চন্দ্র বর্মন (৩৪)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল বনানী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৩-২৭০১ নম্বরের একটি বাস চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের ডি-১ নম্বর আসনে যাত্রীবেশে থাকা সবুজ মিয়ার দেহ তল্লাশি করে তার প্যান্টের সামনের ডান পকেট থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই বাসের ডি-২ নম্বর আসনে থাকা নিতাই চন্দ্র বর্মনের পরিহিত নীল রঙের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে আরও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোট ৭০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন, তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গোপনে ইয়াবা সংগ্রহ করে মাদকসেবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে বাসে করে পরিবহন করছিলেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি