
দুমকিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রিয়াজ উদ্দিন
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)-৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে লেবুখালী বিশ্ববিদ্যালয় স্কয়ার থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি শোভাযাত্রা বের হয়ে অনুষ্ঠানস্হলে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ বায়োজীদ।
এ সময় আ্যাডভোকেট অহিদ সরোয়ার কালাম, পবিপ্রবির অধ্যাপক ড,দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রীর জেসমিন জাফরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বিএনপির প্রতিস্ঠা, দলের আদর্শ ও গনতান্ত্রিক আন্দোলনে দলের ভুমিকা তুলে ধরেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তার আদর্শে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সভা শেষে দেশ, জাতি ও দলের কল্যান কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপু।
১/০৯/২০২৬
Leave a Reply