1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 22, 2026, 9:36 pm

গোবিন্দগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের মিছিল-সমাবেশ

Reporter Name
  • Update Time : Tuesday, September 22, 2026
  • 27 Time View

গোবিন্দগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের মিছিল-সমাবেশ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

দেশে পরিকল্পিত সন্ত্রাসে মাধ্যমে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

কর্মসূচিতে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসানুর রহমান চৌধুরী ডিউক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক, আব্দুল মান্নান সিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, যুগ্ন আহবায়ক হারুন প্রামাণিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মতিন মিয়া, ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা জানান, একটি স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করার পাশাপাশি জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি