1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 22, 2026, 9:38 pm

পলাশবাড়ীতে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : Tuesday, September 22, 2026
  • 15 Time View

পলাশবাড়ীতে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পৌর যুবদলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের আহ্বায়ক লতিফ ও সদস্যসচিব হামিদুল ইসলাম মেহেদীর নেতৃত্বে মিছিলটি পৌর শহরের চৌমাথা থেকে শুরু হয়ে রাব্বীর মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বকুলসহ ৯টি ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে হবে। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি