1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 11, 2026, 10:23 am

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হেরোইন-ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Friday, September 11, 2026
  • 23 Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হেরোইন-ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৭ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকাসহ রাসেল শেখ (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি শাহাপুর গ্রামে রাসেলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল ওই গ্রামের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে তার শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা ৭ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই ব্যাগ থেকে মাদক বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, রাসেলের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি