1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 3, 2026, 5:01 am

পোরশায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 33 Time View

পোরশায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের যৌথ আয়োজনে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে মনোরম পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হোসেন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন প্রভাষক মো. মেসবাহুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সামসুল আলম, একাডেমিক সুপারভাইজার শ্রী কনক রায়, খেলার আহ্বায়ক মো. গোলাম রাব্বানীসহ শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আলমগীর কবীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি