1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 2, 2026, 5:02 am

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ!

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 9 Time View

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ!

এইচ.এম.নুরনবী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির দুই গ্রুপ পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার দিনব্যাপী পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করলেও বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উভয় পক্ষের কর্মসূচি শেষ হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের নেতৃত্বাধীন গ্রুপ এবং দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা ও সদস্য সচিব শাহ আলম শানুর নেতৃত্বাধীন গ্রুপ পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।

সকাল ১১টার দিকে হাসান মামুনের নেতৃত্বাধীন গ্রুপ উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট খোরশেদ আলম, ফখরুজ্জামান বাদল, ওহাব চৌধুরী, রুহুল আমীন মোল্লা, মাসুদুর রহমান পঞ্চায়েতসহ দলীয় নেতাকর্মীরা।

অন্যদিকে বিকেল ৩টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা ও সদস্য সচিব শাহ আলম শানুর নেতৃত্বে নলখোলা বিএনপি কার্যালয় থেকে আরেকটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা, সদস্য সচিব শাহ আলম শানু, যুবদলের সাবেক সদস্য সচিব শামীম খান, কৃষক দলের সাধারণ সম্পাদক হারুনুর রসিদ, ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার, সদস্য সচিব গাজী সালাহউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা সদরে দিনভর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা যায়। তবে কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “উভয় গ্রুপ শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশ সম্পন্ন করেছে। আপাতত কোনো ধরনের গোলযোগের সম্ভাবনা নেই।”

তারিখ,০১/০৯/২৬:
এইচ.এম.নুরনবী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি ।
মোবাইল:01777042194

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি