1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 3, 2026, 5:01 am

গাইবান্ধায় বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় নাগরিক পার্টি  (এনসিপি)

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 22 Time View

গাইবান্ধায় বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় নাগরিক পার্টি

(এনসিপি)

 

রানা ইস্কান্দার রহমান।

 

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে প্রস্তাবিত মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধ, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি রোধ এবং চরম বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) জেলা শহরের ডিবি রোডস্থ নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) মার্কেটের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা পৌর শাখার উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে শহরের বিভিন্ন স্তরের দোকানপাট ও বিপণিবিতানের মালিকসহ সাধারণ ব্যবসায়ীরা অংশ নেন।

এনসিপি গাইবান্ধা পৌর শাখার আহ্বায়ক জাহাঙ্গীর কবীর তনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, সদস্য সচিব রাহাদ ইবনে শহীদ, জেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক আবু জর গিফারী রাফি এবং ব্যবসায়ী ইমরান হোসেন।

মানববন্ধনে সাধারণ ব্যবসায়ীরা জানান, আগামী ২৪ সেপ্টেম্বর সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে পুরাতন অফিসার্স কোয়ার্টার এলাকায় মাসব্যাপী বাণিজ্য মেলার প্রস্তুতি নিয়েছে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ইতোমধ্যে মেলার যাবতীয় আয়োজন শেষ হয়েছে এবং স্টল বসানো হয়েছে।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিগত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতা, সরকারি নির্দেশ মেনে রাত ৮টায় দোকানপাট বন্ধ রাখা এবং চলমান অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে স্থানীয় ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে মেলা আয়োজন করা হলে ব্যবসায়ীরা আরও ক্ষতিগ্রস্ত হবেন এবং সাধারণ মানুষ বিদ্যুতের চরম ভোগান্তিতে পড়বে।

বক্তারা আরও উল্লেখ করেন, মেলা প্রাঙ্গণের পাশেই সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এমন ছোট একটি শহরে মেলার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হবে, চুরি-ছিনতাই বৃদ্ধি পাবে এবং জেলার মানুষ বহুমুখী সমস্যার সম্মুখীন হবে। তাই জনজীবন বিপর্যস্তকারী এই মেলা অবিলম্বে বন্ধের জোর দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছামিউল হুদা সুমেল জানান, স্থানীয় উদ্যোক্তাদের প্রমোট করতেই এই মেলার আয়োজন করা হচ্ছে। এতে স্থানীয় উদ্যোক্তাদের জন্য ১০টি ফ্রি স্টল থাকবে এবং সাধারণ ব্যবসায়ীদের কোনো ক্ষতি হবে না। শিক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হবে।

তিনি আরও জানান, মেলার অনুমতি প্রক্রিয়াধীন রয়েছে এবং ২৪ সেপ্টেম্বর সম্ভাব্য উদ্বোধনের সময় নাগাদ বিদ্যুৎ সংকটও দূর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি