1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 11, 2026, 10:24 am

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ

Reporter Name
  • Update Time : Friday, September 11, 2026
  • 26 Time View

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘নানা ভাই’
বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট ছবি, মেইলে
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ জন দস্যু ১৩ টি আগ্নয়াস্ত্র ও বিভিন্ন ধরণের ৬৭৬ রাউন্ড গোলাবরুদসহ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। সোমবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকায় এসব বনদস্যু আত্মসমর্পণ করেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে আত্মসমর্পণের বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দেয় কোস্টগার্ড।
আত্মসমর্পণকারী বনদস্যুরা হলেন নানা ভাই বাহিনী প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমত (৩৬), সাইফুল্লাহ মোড়ল (৩৯), এখলাছুর রহমান (৩৮), রবিউল ইসলাম (৩৫), মফিজুল ইসলাম (৩৫), আজিম উদ্দিন গাজী (৩৭), আব্দুর রহমান শেখ (৩৬), শফিকুল ইসলাম (৫৩), মিন্টু গাজি (৩৯), আজিজুল গাজী (৩৫) ও শাহজাহান মালী (৩৫) ও আজিজুর রহমান (৪৫)। এদের বাড়ি বাগেরহাটের রামপাল, খুলনার পাইকগাছা ও ডুমুরিয়া এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে আরো জানান, সুন্দরবনে কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানের ফলে বিভিন্ন দস্যু বাহিনী ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। একারণে নিজের জীবন রক্ষায় তারা আত্মসমর্পণ করছে। এনিয়ে চলতি বছরে কয়েক দফায় আত্মসমর্পণ করেছেন ১০৮ জন বনদস্যু। এছাড়া নিয়মিত অভিযান চালিয়ে আটক করা হয়েছে আরও ২৯ জন বনদস্যুকে। জীবিত উদ্ধার করা হয়েছে বনদস্যুদের হাতে জিম্মি থাকা ৪২ জন বনজীবীকে। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি