
বানবাসিদের জন্য গোয়াইনঘাট থানা পুলিশের খাদ্য বিতরণ অব্যাহত
,সিলেট:প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাটে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ে ঢলে সৃষ্ট বন্যায় প্লাবিত হয় গোয়াইনঘাট। বন্যা শুরুর পর থেকেই দুর্গম হাওর অঞ্চলে পানিবন্দি পরিবারের পাশে শুকনো ও রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরা। এরই ধারাবাহিকতায় বেশ কয়েকদিন ধরে দিনব্যাপি গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম পিপিএম’র নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েক শতাধিক মানুষকে থানায় রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। গোয়াইনঘাটের সিংহভাগ মানুষের জনজীবন। উজানে আংশিক বানের পানি কমলেও নিম্নাঞ্চলের বেশিরভাগ বাড়িঘরের মানুষজন এখনো পানির কষ্টে রয়েছেন। কোন কোন ঘরে হাটু কোমর সমান পানি উঠায় অনেকের ঘরে ঠিকমত চুলাও জ্বলছে না। রান্নাবান্না করতে না পেরে অনেক পরিবারই খাবার সংকটে ভোগছে। বন্যার এই করুণ সময়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত গোয়াইনঘাট থানা পুলিশ তাদের পাশে দাঁড়িয়েছে খাবার নিয়ে। পানি বৃদ্ধির প্রথম দিন থেকেই বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় ২৩শে জুন রবিবার সিলেট জেলার গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম’র নির্দেশনায় গোয়াইনঘাট থানাধীন ১০ নং পশ্চিম আলীরগাও ইউনিয়নের অন্তর্গত উত্তর রাউত গ্রাম (বালির হাওর)বন্যা কবলিত প্রায় ২০০(দুইশত) মানুষকে থানায় রান্না করা খিচুড়ী বিতরণ করা হয়। অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম বলেন, জেলা পুলিশের এসপি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পিপিএম’র সার্বিক দিক-নির্দেশনায় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষদের উদ্ধার, শুকনো ও রান্না করা খাবার বিতরণ করে আসছে টিম গোয়াইনঘাট। বন্যা স্বাভাবিক না হওয়া পর্যন্ত গোয়াইনঘাট থানা পুলিশের এই প্রয়াস অব্যাহত থাকবে ।
© All rights reserved © 2025
Leave a Reply