1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 21, 2026, 3:52 pm

পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জমির দলিল সম্পাদনের অভিযোগ

Reporter Name
  • Update Time : Wednesday, October 21, 2026
  • 14 Time View

পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জমির দলিল সম্পাদনের অভিযোগ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জমির দলিল সম্পাদন এবং অন্যের জমি অবৈধভাবে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে শামছুল আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পলাশবাড়ী পৌর এলাকার হরিণমারী মৌজার ছামছুন্নাহার ও ছালমা বেগমকে মৃত দেখিয়ে তাঁদের জমির দলিল সম্পাদন এবং জমি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শামছুল আলম ওই এলাকার মৃত কওছার উদ্দিন আহমেদের ছেলে।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট জমির মালিকানা, দলিল সম্পাদনের প্রক্রিয়া এবং জমির দখলসংক্রান্ত প্রকৃত তথ্য জানতে সংশ্লিষ্ট দলিল, ভূমি রেকর্ড ও অন্যান্য নথিপত্র যাচাই করা প্রয়োজন। পাশাপাশি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

এ বিষয়ে অভিযুক্ত শামছুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হলো, জমিজমা নিয়ে আমার ভাগী-শরিকদের সঙ্গে আদালতে চারটি মামলা চলমান রয়েছে। মামলাগুলো বিচারাধীন। সামাজিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন ও আমার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি