1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 21, 2026, 11:36 am

গাইবান্ধায় ডিবি পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারক চক্রের দৌরাত্ম্য, ডিবির সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : Wednesday, October 21, 2026
  • 16 Time View

গাইবান্ধায় ডিবি পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারক চক্রের দৌরাত্ম্য, ডিবির সতর্কবার্তা

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা, মাদক ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে এবং যেকোনো অভিযানে পুলিশের পরিচয় নিশ্চিত হতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার।

স্থানীয় ও এলাকা সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৫ জনের একটি চক্র দলবদ্ধভাবে এলাকায় ভুয়া অভিযান পরিচালনার নামে মানুষের বাড়িতে প্রবেশ করছে। চক্রটির সদস্যরা কখনো কখনো ডিবি ওসির ভুয়া পরিচয় দিয়ে মিথ্যা মামলায় জড়ানো, গ্রেপ্তার করা কিংবা কারাগারে পাঠানোর ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। বিশেষ করে মাদকসেবী, মাদক বিক্রেতা, হ্যাকার, ক্যাসিনো এজেন্ট এবং রাজনৈতিক পরিচয়ধারীদের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের বেশ কিছু ঘটনা ঘটেছে।

অনুসন্ধানে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ও দরবস্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই চক্রটির আনাগোনা সবচেয়ে বেশি। রাতের আঁধারে নির্দিষ্ট কিছু বাড়িতে গিয়ে ডিবি পরিচয়ে দরজায় ধাক্কাধাক্কি ও অর্থ দাবি করায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা ডিবির ওসি মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, “প্রতারক চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। চক্রটির মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, সাধারণ জনগণের সামান্য সচেতনতা ও সহযোগিতা পেলে এ চক্রকে ধরা সহজ হবে। কেউ ডিবি পুলিশ বা থানা পুলিশের পরিচয় দিয়ে বাড়িতে অভিযান চালাতে এলে আতঙ্কিত না হয়ে আগে তাদের পরিচয়পত্র পরীক্ষা করার এবং পুলিশের হটলাইন নম্বরে কল দিয়ে সত্যতা যাচাই করার পরামর্শ দেন তিনি।

পুলিশের পরিচয় যাচাইয়ে প্রয়োজনীয় জরুরি যোগাযোগ নম্বর:

যেকোনো সন্দেহজনক অভিযানে পুলিশের আসল পরিচয় নিশ্চিত হতে নিচের  যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:

ওসি, ডিবি (গাইবান্ধা): 01320-132558

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি