1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 20, 2026, 10:23 pm

গাইবান্ধার পলাশবাড়ীতে এসআরবি-১৩-এর অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2026
  • 25 Time View

গাইবান্ধার পলাশবাড়ীতে এসআরবি-১৩-এর অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়াবিরোধী অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর গ্রামের মাঝিপাড়া দুর্গামন্দিরের উত্তর পাশে এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, অভিযানে জুয়া খেলার অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার টাকা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. মারুফ খন্দকার (৪৫), ইউসুফ মন্ডল (৩৮), মো. রাশিদুল ইসলাম (৪২), মো. লাভলু মন্ডল (৫০), সবারুল কাজী (৪৫), শ্রী নিরঞ্জন (২৬), মো. রঞ্জু চৌধুরী (৪০) ও মো. মোজাহার আলী (৫২)।

এসআরবি-১৩ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিদের ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জুয়া, অনলাইন জুয়া, ক্যাসিনো ও বেটিংয়ের মতো অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৩।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি