
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সাদুল্লাপুরে সাংবাদিককে মারধর ও মোবাইল-টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহারের আবেদন
গাইবান্ধার সাদুল্লাপুরে সাংবাদিক মোঃ উজ্জ্বল হাসান আকন্দকে মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত এবং মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে।
এ ঘটনায় সাদুল্লাপুর থানায় এজাহারের আবেদন করেছেন দৈনিক জাতীয় মুক্ত খবর পত্রিকার নিজস্ব প্রতিনিধি মোঃ উজ্জ্বল হাসান আকন্দ। আবেদনে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে—মোঃ নুরুল আমিন (৩৫), পিতা—মোঃ সাখাওয়াত আমিন; মোঃ মামুন ফকির (৪৫) এবং মোঃ সুলতান ফকির (৪০)। উভয়ের পিতা—মৃত মফিজল ফকির। ঠিকানা—সর্বসাং-দক্ষিণ ফরিদপুর, থানা-সাদুল্লাপুর, জেলা-গাইবান্ধা।
আবেদনে উজ্জ্বল হাসান আকন্দ অভিযোগ করেন, সংবাদ প্রকাশের জেরে তাকে গালিগালাজ ও মারধর করা হয়। পরে চিড়া খড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত এবং হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করার চেষ্টা করা হয়। এ সময় তার পকেট থেকে ৫০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এছাড়া মোবাইলটি ভাঙচুর করে প্রায় ১৯ হাজার ৫০০ টাকার ক্ষতি এবং বিভিন্ন হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সুর দৃষ্টি দেওয়ার জন্য জানানো যাচ্ছে
Leave a Reply