1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 22, 2026, 1:00 pm

শাহাব উদ্দিন হত্যা: জড়িত সন্দেহে ৩ জন আটক, দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : Wednesday, October 21, 2026
  • 23 Time View

শাহাব উদ্দিন হত্যা: জড়িত সন্দেহে ৩ জন আটক, দাফন সম্পন্ন

মোঃ আব্দুর রব : সিলেট থেকে নিজস্ব বিভাগীয় প্রতিনিধি

সিএনজি অটোরিকশাচালক শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে২০ অক্টোবর বিকেল ৪টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে কানাইঘাট থানা পুলিশ উপজেলা দিন বাগরা এলাকা থেকে গ্রেফতার করে

আটক ব্যক্তিরা হলেন—সুনারতনপুঞ্জি গ্রামের মুজন আলীর ছেলে জাকারিয়া, ইয়াহিয়া ও শাহরিয়া।

এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুজন আলীসহ আরও দুজনকে আটক করেছিল পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুনারতনপুঞ্জি গ্রামের সামতলা এলাকায় শাহাব উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শাহাব উদ্দিনের মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

এশার নামাজের পর স্থানীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক ও স্থানীয়দের উপস্থিতিতে তাকে দাফন করা হয়েছে।

নিহত শাহাব উদ্দিন সুনারতনপুঞ্জি গ্রামের মৃত মুদরিছ আলীর ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিলেন।

হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি