1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 18, 2026, 10:20 pm

বাগেরহাটের শরণখোলায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরকিয়া প্রেমিকের খোঁজে পুলিশ

Reporter Name
  • Update Time : Sunday, October 18, 2026
  • 20 Time View

বাগেরহাটের শরণখোলায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত
মরদেহ উদ্ধার, পরকিয়া প্রেমিকের খোঁজে পুলিশ
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা উপজেলায় শান্তা আক্তার জুই (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রায়েন্দা ইউনিয়নের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় (১৭ অক্টোবর) শনিবার রাত ১০টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জুই আক্তার শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কুয়েত প্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। আনোয়ার হাওলাদার বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। নিহত জুইয়ের ১১ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয়রা জানায়, স্বামী প্রবাসে থাকাকালে অন্য এক ব্যক্তির সঙ্গে জুই আক্তারের সম্পর্ক গড়ে ওঠে। ওই ব্যক্তির সঙ্গে তিনি ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। তবে তাঁর পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভাড়াটিয়া বাসার মালিক মো. ফরিদ হোসেন জানান, গত ৫ অক্টোবর জুই আক্তার স্বামী-স্ত্রী হিসেবে বাসা ভাড়া নেয়। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকেয়া খানম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ময়না তদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনার পেছনের পরিস্থিতি এবং অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি