
আর্জেন্টিনা-ব্রাজিল সমার্থকের বিরোধের জেরে মিথ্যা ধর্ষন মামলার অভিযোগ, সংবাদ সন্মেলনে মামলা প্রত্যাহারের দাবি
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীর দুমকিতে ছেলে মোঃ জিসানের বিরুদ্ধে মিথ্যা, ভিওিহীন ও হয়রানিমুলক দাবি করে মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করছেন তার বাবা মোঃ লতিফ খান। তিনি দাবি করেন, আর্জেন্টিনা – ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই তার ছেলেকে ফাঁসানো হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে প্রেসক্লাব দুমকির হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্য লতিফ খান বলেন, শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আলামিন প্যাদা পূর্ব পরিকল্পিতভাবে তার মাদ্রাসায় পড়ুয়া ছেলে আবির হোসেন ভিকটিম দেখিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেছেন। তার ভাষ্য,থানায় অভিযোগ না করে সরাসরি আদালতে মামলা করা হয়েছে। এবং মামলার সাক্ষীরাও বাদী পক্ষের ঘনিষ্ঠ।
তিনি আরো অভিযোগ করেন, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মামলা তুলে নেওয়ার শর্তে তার কাছ থেকে ১ লাখ টাকা দাবি করা হচ্ছে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবী জানান তিনি।
সংবাদ সম্মেলনে লতিফ খান দাবি করেন, তার ছেলে জিসান ব্রাজিল দলের সমর্থক এবং বাদীপক্ষ আর্জেন্টিনা দলের সমর্থক। এ নিয়ে দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। যার ধারাবাহিকতায় মামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে এসব বিষয়ের অভিযোগ অস্বীকার করেছেন মামলার বাদী আলামিন প্যাদা। তিনি বলেন, ঘটনাটি সত্য এর প্রত্যক্ষ সাক্ষ্য -প্রমাণ রয়েছে। থানা পুলিশ মামলা নিতে ঘরি মসি করায় তিনি আদালতের শরাপন্ন হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
“তারিখ ” ২২/০৭/২০২৬
© All rights reserved © 2025
Leave a Reply