
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের পূর্ব গাইলকাটা মহল্লায় চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার।
পরিদর্শনকালে তিনি থানা মোড় থেকে ডাকবাংলো মোড় এবং পূর্ব গাইলকাটা পারিবারিক কবরস্থান পর্যন্ত সড়কের উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন। স্থানীয় সাংসদ ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলমের শুভ উদ্বোধনের মাধ্যমে প্রকল্পটির কাজ শুরু হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে উন্নয়ন কাজের অগ্রগতি ও গুণগত মান নিয়ে আলোচনা করেন ইউএনও। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আজহার উদ্দিন লিটন, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম মুছা, পৌর যুবদলের সদস্য সচিব মুখলেছুর রহমান মঞ্জু এবং জুলাই যোদ্ধা ফয়সাল আহমেদ রাজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
© All rights reserved © 2025
Leave a Reply