
প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব মোঃ আবু মুছার শারীরিক খোঁজখবর নিলেন মহাসচিব
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ আবু মুছা গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকার মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
আজ ২২ জুন, ২০২৬, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে মোঃ আবু মুছার সার্বিক শারীরিক অবস্থা সম্পর্কে আলোচনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় খোঁজখবর নেন। পাশাপাশি তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান।
মহাসচিব মোঃ আলমগীর গনি বলেন, মোঃ আবু মুছা জাতীয় সাংবাদিক সংস্থার একজন নিবেদিতপ্রাণ, দায়িত্বশীল ও কর্মঠ সংগঠক। সাংবাদিকতা ও সংগঠনের উন্নয়নে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে ফিরে আসবেন—এটাই সকলের প্রত্যাশা।
এ সময় তিনি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায়ের সকল নেতাকর্মী, দেশের সাংবাদিক সমাজ এবং সর্বস্তরের মানুষের কাছে মোঃ আবু মুছার দ্রুত আরোগ্য কামনায় আন্তরিক দোয়া প্রার্থনা করেন।
তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে বলেন, “হে আল্লাহ, আপনি মোঃ আবু মুছাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন, তাঁর সকল শারীরিক কষ্ট দূর করুন এবং তাঁকে শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ও সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরে আসার তাওফিক দান করুন।”
মহান আল্লাহ তাআলা মোঃ আবু মুছাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। আমিন।
© All rights reserved © 2025
Leave a Reply