1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সিলেট দরগা গেইট ইরফানিয়া আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজে লিপ্ত ২ জনকে ধরল জনতা: সত্য প্রকাশের পর সাংবাদিক লাকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

সিলেট দরগা গেইট ইরফানিয়া আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজে লিপ্ত ২ জনকে ধরল জনতা: সত্য প্রকাশের পর সাংবাদিক লাকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

​স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেটের দরগা গেইট এলাকার ‘জালালিয়া ইরফানিয়া আবাসিক হোটেল’-এ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় এক নারী ও এক পুরুষকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। গত ৭ জুলাই এই ঘটনাটি ঘটে।

​আটককৃতরা হলেন— সেলিম (পিতা: আব্দুল গফুর, গ্রাম: বড়ই ছড়া, ব্রাহ্মণবাড়িয়া) এবং সোমা বেগম (ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া)। পুলিশ সূত্রে জানা গেছে, জনতার হাতে আটক হওয়া এই দুইজনের বিরুদ্ধে একটি নন-জিডি (মামলা) নথিভুক্ত করা হয়েছে, যার নম্বর ১৫৭৬/২৬, তারিখ: ০৭/০৭/২০২৬।

​সিন্ডিকেটের ধামাচাপা ও সাংবাদিক লাকীর ওপর সাইবার হামলা
​ঘটনাটি ঘটার পর স্থানীয় দালাল আরিফ ও আক্তার তার শক্তিশালী সিন্ডিকেট বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু মাঠপর্যায়ের সাহসী সাংবাদিক লাকী’র বস্তুনিষ্ঠ ও আপসহীন অনুসন্ধানের কারণে সত্য ঘটনাটি সংবাদ আকারে প্রকাশ্যে আসে।

​তবে সত্য প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে উঠেছে জালালিয়া ইরফানিয়া আবাসিক হোটেল এর ওই অপরাধী চক্র। সংবাদ প্রকাশের পর থেকে বেশ কয়েকটি স্বার্থান্বেষী ফেইসবুক পেইজ থেকে সাংবাদিক লাকীকে লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। দালাল চক্রের ইন্ধনে

সাংবাদিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই সাইবার বুলিং ও অপপ্রচার চালানো হচ্ছে বলে সচেতন মহল মনে করছেন।
​তীব্র নিন্দা ও প্রতিবাদ
​সত্য সংবাদ প্রকাশ করায় সাহসী সাংবাদিক লাকীর বিরুদ্ধে ফেইসবুকে চালানো এই নোংরা ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
​”সত্যের কণ্ঠরোধ করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো ফেইসবুক পেইজ ও এর পেছনের মূল হোতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।”

​স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন সমাজ সাংবাদিক লাকীর পাশে আছেন এবং অনতিবিলম্বে এই দালাল আরিফ ও আক্তার সিন্ডিকেটের সাইবার অপরাধ বন্ধে প্রশাসনেরহ কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।
সাংবাদিক লাকী ও দ্রুত এই ফেইজগুলোর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া, য় যাবেন।
#highlightseveryone #UpdateNews #public

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :