
ইয়াবা সেবনসহ নানান অপকর্মের সংবাদ প্রচার করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের সাংবাদিক মো. লিমন মিয়া সম্প্রতি অভিযুক্ত সাবিনা ইয়াসমিন মিতুর (২৬) ইয়াবা সেবনসহ নানান অপকর্মের একটি সংবাদ স্থানীয় পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রকাশ করেন। অভিযোগ অনুযায়ী, সংবাদ প্রকাশের পর গত ৩০ জুন ২০২৬ ইং তারিখ সন্ধ্যার দিকে অভিযুক্ত সাবিনা ইয়াসমিন মিতু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারের মাধ্যমে ফোন দিয়ে ওই সংবাদে ব্যবহৃত ভিডিও ফুটেজ মুছে ফেলার জন্য চাপ দেন। অভিযোগে আরও বলা হয়, ভিডিওটি অপসারণ না করলে বড় ধরনের ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয় এবং নিজের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের প্রভাব খাটিয়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কথা বলেও হুমি দেওয়া হয়।
এ অবস্থায় সাংবাদিক মো. লিমন মিয়া তার নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্ত গণঅধিকার পরিষদের রংপুর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন মিতুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের কাছে লিখিত অভিযোগ করেছেন।
© All rights reserved © 2025
Leave a Reply