
পলাশবাড়ীতে নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় গাইবান্ধায় জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিল্লাত সরকার মিলন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজার ওপর হামলার ঘটনার প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপি’র আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ জুলাই বুধবার গাইবান্ধা পৌর শহরে জেলা বিএনপি কার্যালয়ে সামনে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সমাবেশে বক্তারা, পলাশবাড়ীতে বিএনপির সভাপতি সহ নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উক্ত ঘটনার জড়িত জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন।
© All rights reserved © 2025
Leave a Reply