
পাগলা কুকুরের কামড়ে দুমকিতে শিশুসহ আহত ১০
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলায় সন্দেহভাজন একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অনন্ত ১০জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরটির আক্রমণে আহতেরা চিকিৎসার জন্য দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন আরাবী (৫) জিদান (৬) মুবিন (৮) মুরসালিন (৯) তাইবা (৫) নিঝুম (১১) প্রিন্স (২২)সহ মোট ১০ জন। আহতদের মধ্যে অধিকাংশ শিশু। প্রত্যক্ষদশীরা জানান, কালো- সাদা রঙের একটি কুকুর মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে পথচারী ও শিশুদের উপর হামলা চালিয়ে কামড়ে আহত করেছে। এই পাগলা কুকুরটির আচারনে স্হানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দুমকি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে, আমরা সমন্বয়ের মাধ্যমে দ্রুত কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করব।
দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড, মীর শহিদুল ইসলাম শাহীন বলেন, আজ সকাল থেকে ১০জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধে ব্যবস্হা নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাণিসম্পদ বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ দিকে কুকুরটি এখনো ধরা না পড়ায় উপজেলার বিভিন্ন এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্হানীয়রা দ্রুত কুকুরটিকে আটক করে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
০১/০৭/২০২৬
© All rights reserved © 2025
Leave a Reply