1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

দশমিনায় বিচারের অপেক্ষা, শহীদ জিহাদের স্মৃতি আঁকড়ে বেঁচে আছে পরিবার..

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৫৩ Time View

দশমিনায় বিচারের অপেক্ষা, শহীদ জিহাদের স্মৃতি আঁকড়ে বেঁচে আছে পরিবার..

মোঃ নুর নবী পটুয়াখালী জেলা প্রতিনিধি।

গণঅভ্যুত্থানে নিহত মেধাবী শিক্ষার্থী শহীদ জিহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৯ জুলাই। দুই বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় হতাশা ও বেদনায় দিন কাটছে তার পরিবারের। ন্যায়বিচারের প্রত্যাশায় এখনও অপেক্ষা করছেন বাবা-মা ও স্বজনরা।

পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের দিগন্ত সড়ক এলাকার বাসিন্দা শহীদ জিহাদ ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। তিনি ২০১৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং ২০১৮ সালে স্যার সলিমুল্লাহ কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগ থেকে অনার্স সম্পন্ন করে এমএ প্রথম বর্ষে ভর্তি হন। পরিবারের স্বপ্ন ছিল, তিনি একদিন বিসিএস ক্যাডার হয়ে দেশের সেবা করবেন।

কিন্তু ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কোটা সংস্কার আন্দোলন শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন জিহাদ। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায় এবং ২১ জুলাই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দুই বছর পরও জিহাদের ঘরটি আগের মতোই সাজানো রয়েছে। তার ব্যবহৃত বই, খাতা, পোশাক ও অন্যান্য স্মৃতিচিহ্ন যত্ন করে সংরক্ষণ করে রেখেছেন পরিবারের সদস্যরা। সন্তানের স্মৃতি আঁকড়ে ধরেই দিন কাটছে বাবা-মায়ের।

জিহাদের মা শাহিনুর বেগম বলেন, প্রায়ই স্বপ্নে দেখি আমার ছেলে ফিরে এসেছে। ঘুম ভাঙার পর বুঝতে পারি, সেটা শুধু স্বপ্ন। ছেলেকে বিসিএস ক্যাডার হিসেবে দেখতে চেয়েছিলাম। সেই স্বপ্ন আর পূরণ হলো না। এখন একটাই চাওয়া—আমার সন্তানের হত্যার বিচার দেখে যেতে চাই।

জিহাদের বাবা বলেন, ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল ঘটনার দিন দুপুরে। এরপর গুলিবিদ্ধ হওয়ার খবর পাই। কিছুক্ষণ পরই মৃত্যুর সংবাদ আসে। সেই শোক আজও কাটিয়ে উঠতে পারিনি। তিন বছর পার হলেও বিচার হয়নি। আমরা শুধু চাই, দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হোক।
পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমানভাবে এগোয়নি। এতে তারা হতাশ ও উদ্বিগ্ন। তাদের দাবি, জিহাদ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

শহীদ জিহাদের স্বপ্ন থেমে গেলেও তার স্মৃতি আজও বেঁচে আছে পরিবারের হৃদয়ে। সেই স্মৃতিকে বুকে ধারণ করেই তারা প্রতিদিন অপেক্ষা করছেন একটি ন্যায়বিচারের দিনের।

তারিখ:১৯/৭/২৬
মোঃ নুর নবী পটুয়াখালী জেলা প্রতিনিধি।
01777042194

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :