1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

আগের টার্মে মিলন সাব ছিলো শিক্ষাপ্রতিমন্ত্রী। তখনও উনার সমালোচনা হইসিলো। লোকজন তখন শিক্ষামন্ত্রীর নামও জানতো না।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২০ Time View

আগের টার্মে মিলন সাব ছিলো শিক্ষাপ্রতিমন্ত্রী। তখনও উনার সমালোচনা হইসিলো। লোকজন তখন শিক্ষামন্ত্রীর নামও জানতো না।
পত্রিকায় বড় বড় করে রিপোর্ট হইতো- শিক্ষাপ্রতিমন্ত্রীর হেলিকপ্টার বিলাস।

একদিন মিলন সাব বাধ্য হইলো কইতে যে আমি কি ফকিন্নির ছেলে। নিজের টাকায় হেলিকপ্টারে চড়ে কেন্দ্র পাহাড়া দিতে যাই। পরে খোঁজ নিয়ে জানা গেলো আসলেই উনি নিজের টাকায় হেলিকপ্টার নিয়ে দেশ চষে বেড়াচ্ছেন।

বাঙালি ৪ বছর উনার সমালোচনা করেছে, পরের ১৭ বছর উনার জন্য আফসোস করছে।

এবার উনি পূর্ণমন্ত্রী। এবারও উনাকে নিয়ে সমালোচনা হচ্ছে। হউক।

উনার সলামোলচনা কী নিয়ে? প্রশ্ন কঠিন করছে। ঘাড় ঘুরাতে দেয় না। দেখে লিখতে দেয় না। আল্লাদগুলো কী?

প্রশ্ন অবশ্যই কঠিন হতে হবে। পড়াশোনা কোন পার্ট টাইম জব না। মেট্রিক ইন্টার অবশ্যই না। সারাবছর নাচুংগি ফিরংগি, টিকটক করোংগি। আর বছর শেষ পরীক্ষায় বসেই এ প্লাস!

এসব টাক্লা নাহিদের যুগে হইসে। এখন হবেনা। টাক্লা নাহিদ পরীক্ষার আগের রাতে ঘরে ঘরে প্রশ্ন পৌছে দিতো। নকল হতো না কিন্তু পরীক্ষার হলে গ্রুপ স্টাডি টাইপ আলাপ করে এক্সাম দিতো। এসব এখন হবে না। টিচারদের প্রচুর নাম্বার দিতে বাধ্য করতো। ৫০ পাবে না পোলা ৮০ পেয়ে বসে থাকতো। এসব এখন হবে না।

আর দিপুমনি তো টাক্লার সব কিছু রাখসিলোই সাথে সে এমন শিক্ষামন্ত্রী ছিলো যার শিক্ষার প্রতি ছিলো আক্রোশ। ৩ বছর স্কুল কলেজ অফ রাখসিলো। সেভেন পাশের যোগ্যতা নিয়ে অটো পাশ করে মেট্রিক ছাড়াই ইন্টারে উঠে গেছিলো পোলাপান। এসব এখন হবে না।

সমালোচনা করুক। কাজের ওষুধ তিতাই হয়।

এরপরে বর্ষায় এক্সাম নেয়া। এইটা শিক্ষামন্ত্রীর একার সিদ্ধান্ত না। বোর্ডগুলোর, শিক্ষা সচিব, ডিসি অফিস- এদের প্রোপজাল পাঠানো উচিত ছিলো এক্সাম পেছানোর জন্য।

উনাকে টাক্লা নাহিদ আর দিপুমনির সাথে তুলনা দেয়া বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে অপমান করা।

আমাদের টাইমে ইন্টার পরীক্ষা হতো আগস্টে। ঘোর বর্ষায়। আমার ম্যাথ সেকেণ্ড পার্টের দিন খাতা ভিজে যাচ্ছিলো টীনের চাল দিয়ে পানি পরে। পরে কেন্দ্র সচিব আমার সিট চেইঞ্জ করে দেয়।

সারাবছর পড়ো নাই। এখন কী মিলন সাহেব তোমাকে পাশ করায় দিবে?

আর আপু তুমি ইন্সটাগ্রাম ইনফ্লুয়েন্সার, ভাই তুই ইউটিউবার – ইন্টার পরীক্ষা দিতে বসছো ঠিক আছে। তোমার সাইন্স নেয়া বেশি বেশি হয়ে গেছে।

ইহকালে ইন্টারের সাইন্স আর পরকালে পুলসিরাত – একই জিনিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :