1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

পানিসম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি শফিকুল হক মিলনকে মহানগর যুবদলের অভিনন্দন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

পানিসম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি শফিকুল হক মিলনকে মহানগর যুবদলের অভিনন্দন

মশিউর রহমান রাজশাহী :
রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন পানিসম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে রাজশাহী মহানগর যুবদল।
মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি বলেন, অ্যাডভোকেট শফিকুল হক মিলনের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি রাজশাহী তথা দেশের জন্য গর্বের বিষয়। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে পানিসম্পদ খাতের উন্নয়ন এবং সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
নেতৃদ্বয় আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলনকে পানিসম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত করায় রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে।
বিবৃতিতে মহানগর যুবদলের নেতৃবৃন্দ অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :