
পলাশবাড়ীতে আলোচিত হরিদাস চন্দ্র তরনী দাস গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত ব্যক্তি
হরিদাস চন্দ্র তরনী দাস (ওরফে তাওহিদ ইসলাম)কে গ্রেফতার করেছে ঢাকা সিআইডি ও গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ দল।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে পলাশবাড়ী উপজেলার একটি মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান। তিনি জানান, ঢাকা সিআইডির একটি টিম এবং গাইবান্ধা জেলা ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে হরিদাস চন্দ্র তরনী দাসকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, হরিদাস চন্দ্র তরনী দাসকে ঘিরে সম্প্রতি বিভিন্ন অভিযোগ ও বিতর্কের জেরে পলাশবাড়ীসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। তাকে গ্রেফতারের দাবিতে একাধিক বিক্ষোভ কর্মসূচিও পালিত হয়েছিল।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply