1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে নিজ গাড়িতে হাসপাতালে নিলেন পোরশার ইউএনও।

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৫ Time View

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে নিজ গাড়িতে হাসপাতালে নিলেন পোরশার ইউএনও।

মোঃ ওলিউল্লাহ, বিভাগীয় ব্যুরো চীফ রাজশাহী

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে নিজের সরকারি গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম স্যার। শুধু হাসপাতালে পৌঁছানোই নয়, আহত ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নিজ দায়িত্বে জরুরি অ্যাম্বুলেন্স ভাড়ারও ব্যবস্থা করে দিয়েছেন তিনি।
আজ রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পোরশা কলেজ ও খাড়ীর মাঝামাঝি এলাকায় একটি চার্জার ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পোরশা কলেজ সংলগ্ন এলাকায় একটি চার্জার ভ্যান ও মোটরসাইকেলের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে চার্জার ভ্যানের আরোহী আব্দুল বাসির (৫৫) নামের এক ব্যক্তি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই ওই পথ দিয়ে যাচ্ছিলেন ইউএনও রাকিবুল ইসলাম স্যার।
রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তিনি তাৎক্ষণিকভাবে তাঁর গাড়ি থামান। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে নিয়ে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, দুর্ঘটনায় বাসিরের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
রামেক হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে ইউএনও রাকিবুল ইসলাম কালক্ষেপণ না করে নিজ উদ্যোগে ও অর্থায়নে একটি জরুরি অ্যাম্বুলেন্স ভাড়ার ব্যবস্থা করে দেন, যাতে দ্রুততম সময়ে তাঁর উন্নত চিকিৎসা শুরু করা সম্ভব হয়।
হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে, দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল বাসির পোরশা উপজেলার নিতপুর যমুনা বাগান এলাকার মৃত আব্দুস শুকুরের ছেলে।
একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার এমন মানবিক ও দ্রুত পদক্ষেপে আপ্লুত স্থানীয় সাধারণ মানুষ ও প্রত্যক্ষদর্শীরা। তাঁরা ইউএনও রাকিবুল ইসলামের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, “ইউএনও মহোদয় যদি তাৎক্ষণিকভাবে এগিয়ে না আসতেন এবং দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা না করতেন, তবে অতিরিক্ত রক্তক্ষরণে আহত ব্যক্তির পরিস্থিতি আরও জটিল ও আশঙ্কাজনক হতে পারত। তাঁর এই মানবিকতা সমাজের জন্য একটি বড় উদাহরণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :