1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

পটুয়াখালী জেলায় প্রাথমিক বৃত্তি পেল ৯৬১জন শিক্ষার্থী, বিভাগে তৃতীয়:

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২২ Time View

পটুয়াখালী জেলায় প্রাথমিক বৃত্তি পেল ৯৬১জন শিক্ষার্থী, বিভাগে তৃতীয়:

বাউফল সংবাদদাতা :

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফলে পটুয়াখালী জেলায় মোট ৯৬১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩৫১ জন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২২ জন বৃত্তি পেয়েছে। এছাড়া সাধারণ গ্রেডে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫৫৬ জন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

রোববার (১২ জুলাই) দুপুরে কেন্দ্রীয়ভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত ফলাফলে পটুয়াখালী জেলায় মোট ৯৬১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে, যা বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে তৃতীয় সর্বোচ্চ।

– বিজ্ঞাপন –
Ad image
উপজেলাভিত্তিক ফলাফলে পটুয়াখালী সদর উপজেলায় সর্বাধিক ১৯৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে সরকারি ৬১ জন, বেসরকারি ৭ জন এবং সাধারণ গ্রেডে সরকারি ১১৬ জন ও বেসরকারি ১০ জন রয়েছে। বাউফল উপজেলায় মোট ১৯০ জন, কলাপাড়ায় ১৭২ জন, গলাচিপায় ১৬২ জন, দশমিনায় ৭২ জন, মির্জাগঞ্জে ৬৩ জন, রাঙ্গাবালীতে ৬২ জন এবং দুমকী উপজেলায় ৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
বাউফল সংবাদদাতা
০১৭২৫০৯৮৭৬৪
১৩/০৭/২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :