1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচের কেজি ২০০ টাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৭ Time View

গোবিন্দগঞ্জে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচের কেজি ২০০ টাকা

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

সারা দেশে টানা বৃষ্টিপাতের প্রভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাঁচাবাজারগুলোতে বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। হঠাৎ করে সবজির মূল্য বৃদ্ধি পাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।

বুধবার (২২ জুলাই) দুপুরে গোলাপবাগ পৌর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজিই আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে।

বর্তমানে বাজারে প্রতি কেজি বেগুন ১০০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, করলা ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিংঙ্গা ৬০ টাকা, পটল ৫০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, আলু ২৫ টাকা, কচু ৬০ টাকা, শশা ৮০ টাকা, পেপে ৩০ টাকা, আদা ১৬০ টাকা, রসুন ৮০ টাকা এবং কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

কাঁচাবাজারে আসা কয়েকজন ক্রেতা জানান, কয়েক দিনের ব্যবধানে সবজির দাম অনেক বেড়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি সবজির দামও বৃদ্ধি পাওয়ায় সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তারা দ্রুত বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সবজি বিক্রেতারা জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে কৃষকরা ঠিকমতো জমি থেকে সবজি তুলতে পারছেন না। অনেক জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এবং সরবরাহ বাড়লে সবজির দামও কমে আসবে বলে তারা আশা করছেন।

গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক কমরেড এম এ মতিন মোল্লা বলেন, বর্ষাকালে প্রতি বছরই সবজির বাজারে এমন অস্থিরতা দেখা যায়। তবে এবার কাঁচা মরিচসহ বেশ কয়েকটি সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে। বাজার তদারকি জোরদার এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :