1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

শেরপুর জেলা হাসপাতালের আলোচিত সেই তত্ত্বাবধায়ক ওএসডি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

🇧🇩 ব্রেকিং নিউজ ❤️
⚠️ #freevoice >> শেরপুর জেলা হাসপাতালের আলোচিত সেই তত্ত্বাবধায়ক ওএসডি

শেরপুর জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আলোচিত তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

এর আগে, ২০২৪ সালের ১৭ নভেম্বর স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের পেশাদার সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় ডা. সেলিম মিঞার বিরুদ্ধে জেলার সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ওই সময় তার অপসারণ ও শাস্তির দাবিতে এলাকায় ব্যাপক বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ডা. সেলিম মিঞা ২০১৮ সালে গঠিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) শেরপুর জেলা শাখার নির্বাহী কমিটির অন্যতম শীর্ষ নেতা ও সদস্য ছিলেন। হাসপাতালের কোটি কোটি টাকার দরপত্র, কেনাকাটা, ওষুধ বণ্টন এবং আউটসোর্সিং জনবল নিয়োগের মতো গুরুত্বপূর্ণ ও আর্থিক সংশ্লিষ্ট বিষয়গুলো তার তত্ত্বাবধানে ও নির্দেশনায় পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন বলেন, গতকাল অফিসিয়ালি প্রজ্ঞাপনের চিঠি পেয়েছি। আজকের মধ্যেই নতুন নিযুক্ত তত্ত্বাবধায়কের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :