1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসকের উপর হামলা, আটক ৩ : কর্মবিরতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ Time View

সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসকের উপর হামলা, আটক ৩ : কর্মবিরতি

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে অভিযোগকে কেন্দ্র করে দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসক ও সংশ্লিষ্ট কয়েক জনের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনার প্রতিবাদে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত ও জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টার মধ্যে হাসপাতালের চারতলার একটি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে রোগীর স্বজনেরা প্রথমে ওয়ার্ডে দায়িত্বরত নার্সদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রোগীর স্বজনেরা ওয়ার্ডের ভেতরে ভাঙচুর করেন এবং দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসকসহ সংশ্লিষ্টদের ওপর হামলা চালান।

এ সময় এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে হেনস্তা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনায় হাসপাতালে দায়িত্বরত তিনজন ওয়ার্ডবয় আহত হন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

হামলার ফলে ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালে দায়িত্বরত অন্যান্য শিক্ষানবিশ চিকিৎসক ও পরে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঘটনাস্থলে যান।

এতে করে হাসপাতাল এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

পুলিশ জানায়, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং হামলা ও ভাঙচুরের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে দুজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় হাসপাতাল এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।

তারা এক বিবৃতিতে জানান, কর্তব্যরত একজন নারী শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হাসপাতালের ভেতরে হামলার ঘটনাকে তারা গুরুতর ও উদ্বেগজনক বলে মনে করছেন। একই সঙ্গে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাসপাতালগুলোতে ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মাহবুবুর আলম জানান, হামলার ঘটনার পর থেকেই শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

কোতোয়ালি থানার পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :