1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আমরন অনশন ১৯তম দিনে

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৭৬ Time View

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আমরন অনশন ১৯তম দিনে
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
২০২৫ সালের নীতিমালা অনুযায়ী যাচাই-বাচাইকৃত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে দ্রুত এমপিওভুক্ত করা এবং শিক্ষা মন্ত্রনালয় কতৃর্ক অনুমোদিত শূন্য পদের বেতন ভাতা অনতিবিলম্বে ছাড়ের দাবিতে আমরন অনশন কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন অঞ্চলের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা।তাদের চলমান এ কর্মসূচি ইতোমধ্যে ১৯তম দিনে গড়িয়েছেন

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যান কমিটির ব্যানারে আয়োজিত এ অনশনের অংশ নেওয়া শিক্ষকেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা অত্যন্ত মানবেতর অবস্থায় দায়িত্ব পালন করে আসছেন। সরকারের বিভিন্ন পর্যায়ে আশ্বাস পেলেও এখন পর্যন্ত তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের কোন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছেনা।

শিক্ষক নেতারা জানান, ২০২৫ সালের নীতিমালা অনুযায়ী যাচাই -বাছাই সম্পুর্ন হওয়া মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়নে দীর্ঘসুএিতা দেখা দিয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত শুন্য পদগুলোর বেতন-ভাতা দীর্ঘদিন ধরে আটকে থাকায় শিক্ষক তাদের পরিবার চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে।

আনশনরত শিক্ষকরা বলেন, আমরা বছরের পর বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছি। কিন্তু নিজেদের জীবন-জীবিকা নিয়ে আজ আমরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছি। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্ল নেই।

শিক্ষক নেতারা জানান, দেশের প্রাথমিক স্তরের ধর্মীয় শিক্ষা বিস্তারে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ এসব প্রতিষ্টানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে শিক্ষা কার্যক্রমও নানা সংকটে মুখে পড়ছে।

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যান কমিটির নেতৃবৃন্দ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও নীতিনির্ধারকদের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা ব্যবস্হায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। অন্যথায় আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যেতে পারে বলে তারা সর্তক করেছেন।

এদিকে অনশনের ১৯তম দিনে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তবুও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন যাওয়ার দূঢ প্রত্যয় ব্যক্ত করেছেন। শিক্ষক সমাজের দাবি অবিলম্বে এমপিও বাস্তবায়ন এবং অনুমোদিত শূন্য পদের বেতন -ভাতা ছার করে তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানো হোক।
০৮/০৬/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :