1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোষাভাঙ্গা মানবিক সেবা সংঘ এর উদ্যোগে গ্রামীন খেলাধুলা ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৯ Time View

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোষাভাঙ্গা মানবিক সেবা সংঘ এর উদ্যোগে গ্রামীন খেলাধুলা ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জ জেলা সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কোষাভাঙ্গা এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোষাভাঙ্গা মানবিক সেবা সংঘ এর উদ্যোগে গ্রামীন জনগোষ্ঠীর মাঝে ঈদ আনন্দ পৌঁছে দিতেই এই প্রথম আয়োজিত হলো গ্রামীন খেলাধুলা ও সাংস্কৃতিক মিলনমেলা।

জানা যায়, জানুয়ারি ২০২৫ এর শুরু থেকে অসহায় দুস্থ মানুষের অর্থ ও সামাজিক উন্নয়নের কথা চিন্তা করে কোষাভাঙ্গা গ্রামের কয়েকজন সদস্য মিলে মানবিক সেবামূলক কার্যক্রমে অংশ নিয়ে কাজ করে আসছে। এই মানবিক সেবা চলমান রাখতে বর্তমান ১২০ জন সদস্য একত্রিত হয়ে “কোষাভাঙ্গা মানবিক সেবা সংঘ” নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত করে। এখন সেই সংগঠনটি সমবায় কতৃক সরকারি রেজিষ্ট্রেশন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি গ্রামীন জনগোষ্ঠীর বিনোদনের জন্য “কোষাভাঙ্গা মানবিক সেবা সংঘ” পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই প্রথম গ্রামীন খেলাধুলা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন করে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে মেঃ আরব হোসেনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোঃ মাসুদ রানা পবন এর সভাপতিত্বে সকাল দশটার দিকে শুরু করে রাত্র পর্যন্ত অনুষ্ঠান মালার সকল পর্বই সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ মাসুদ রানা পবন তার শুভেচ্ছা বক্তব্যে জানান, “মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে” এই শ্লোগানকে সামনে রেখে আমরা ২০২৫ সালের জানুয়ারির শুরুতে মাত্র কয়েকজন সদস্য একত্রিত হয়ে মানবিক সেবার উদ্যেশ্যে সংগঠন গঠনের জন্য কাজ শুরু করি। বর্তমানে সংগঠনের দুই বছর চলমান রয়েছে। এই সময়ের মধ্যে আমাদের মানবিক সেবা সংঘ টি দুস্থ এতিম অসহায় মানুষের পাশে দাড়াতে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের মানবিক সেবা সংঘ গ্রামীন জনগোষ্ঠীর মাঝে ঈদ আনন্দ পৌঁছে দিতেই ঈদ পরবর্তী গ্রামীন খেলাধুলা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন করে। এতে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝ থেকে শুধুমাত্র বিজয়ীদের পুরস্কৃত করা হয়। আমাদের কোষাভাঙ্গা মানবিক সেবা সংঘ এর সকল সদস্যবৃন্দ পার্শ্ববর্তী গ্রাম কুঠি এলাকায় প্রতি বছর এমন আয়োজন দেখে অনুপ্রেরণা নিয়েই এই প্রথম বাৎসরিক উৎসব হিসেবে আয়োজন শুরু করে। এ সকল আয়োজনের যাবতীয় খরচ কোষাভাঙ্গা মানবিক সেবা সংঘ টির নিজস্ব অর্থায়নেই হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষে রেফারির দায়িত্ব পালন করতে দেখা যায় বিশিষ্ট ক্রিড়াবীদ ও আটিগ্রাম ইউনিয়ন বিএনপির অন্যতম সৎ সাহসী ত্যাগী নেতাদের একজন জনাব শহীদুল ইসলাম। যিনি বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিভিন্ন কায়দায় অংশগ্রহণ করেছিলেন। বরাবরের মতো এ-ই অনুষ্ঠানেও সততার সাথে তার রেফারির দ্বায়িত্ব পালনের চেষ্টা করছেন বলে সাংবাদিকদের জানান তিনি।

এমন আয়োজনে আগত দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের মধ্যে অসংখ্য দর্শক সাংবাদিকদের জানান, কোষাভাঙ্গা মানবিক সেবা সংঘ এর এমন আয়োজনে আনন্দিত ও খুশি। প্রতি বছরই যেন আমরা এমন আয়োজন উপভোগ করতে পারি। এতে করে তরুণ প্রজন্ম মাদকের মতো ঘৃণ্য অপরাধ থেকে মুক্ত থাকতে পারে।

অনুষ্ঠানে মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন আটিগ্রাম ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ শরিফুল ইসলাম নিরু। যিনি আগামী স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনগণের দোয়া ও ভালবাসা কামনায় প্রচারণা চালাচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সম্মানিত আহ্বায়ক জনাব মোঃ লুৎফর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক দুর্নিতির তালাশ টিম এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি জনাব জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য জনাব জালাল উদ্দীন সাহেব, মহিলা ইউপি সদস্য জনাব রেনু আক্তার, বিশিষ্ট ব্যাসায়ী জনাব আলী, বিশিষ্ট সমাজসেবক সুন্দর আলী, বিশিষ্ট ব্যাবসায়ী রহম আলী ফকির সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :