
গাইবান্ধায় সহকারী পুলিশ সুপারের যোগদান
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধি:–গাইবান্ধা জেলায় সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন সোহানুর রহমান সোহান।
১ লা জুন সোমবার সকালে তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন বলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, পিপিএম নিশ্চিত করেন।
এ সময় তাকে জেলা পুলিশের পক্ষ থেকে
ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দীন।
জেলা পুলিশ সুপার নবাগত সহকারী পুলিশ সুপারকে পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(এ সার্কেল ) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ( সি সার্কেল) এবিএম রশীদুল বারীসহ, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2025
Leave a Reply