গাইবান্ধায় সহকারী পুলিশ সুপারের যোগদান
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধি:--গাইবান্ধা জেলায় সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন সোহানুর রহমান সোহান।
১ লা জুন সোমবার সকালে তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন বলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, পিপিএম নিশ্চিত করেন।
এ সময় তাকে জেলা পুলিশের পক্ষ থেকে
ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দীন।
জেলা পুলিশ সুপার নবাগত সহকারী পুলিশ সুপারকে পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(এ সার্কেল ) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ( সি সার্কেল) এবিএম রশীদুল বারীসহ, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.