
ফুলছড়িতে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে ফুলছড়ি থানার ১নং কঞ্চিবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চন্দ্রিয়া গ্রামের ব্যাপারীপাড়ায় মো. লতিফবর মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক কেনাবেচা ও সেবনের সময় চারজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. লুৎফর রহমান লালন (৩৯), মো. লিচু মিয়া (৩৬), মো. লিটন সরকার (৩৭) এবং মো. মেহেদী হাসান আশরাফ (২৮)।
তল্লাশির সময় লুৎফর রহমান লালনের কাছ থেকে ১০০ পিস এবং লিচু মিয়ার কাছ থেকে আরও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ২০০ পিস।
এ ঘটনায় ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ৩৬(৫) ও ৪১ ধারায় মামলা (নং-১১, তারিখ: ১৫ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply