
নেত্রকোনার কেন্দুয়ায় প্রায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারী আটক।
নেত্রকোনার কেন্দুয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে মরিয়ম বেগমের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।
আটক মরিয়ম বেগম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী।
ডিএনসি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply